Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ম্যাগাজিন
  • আঞ্চলিক
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • UPI-তে দিচ্ছেন ৩০,০০০ টাকা , নতুন UPI রুলে কত চার্জ কাটবে গুগল পে, ফোন পে-তে? জেনে নিন বিশদ তথ্য
  • মাঝআকাশে কাঁপছে বোয়িং ৭৩৭ বিমান, ভেঙে পড়ল সিলিং: অসহায় যাত্রীদের মরণ বাচন প্রয়াস
  • মরণঠান্ডা সমুদ্রে ৩ দিন! দু’জনকে হারিয়ে অলৌকিক ভাবে মৃত্যুর মুখে থেকে একা বেঁচে ফিরল ১৫ বছরের কিশোর!
  • জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবসের অনুষ্ঠান সম্পন্ন গৌহাটি সৎসঙ্গ বিহারে
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কড়া দাওয়াই, রাত আটটার পরে থাকা যাবে না ক্যাম্পাসে

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ম্যাগাজিন
  • আঞ্চলিক
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ম্যাগাজিন
Close

Search

আন্তর্জাতিক

মরণঠান্ডা সমুদ্রে ৩ দিন! দু’জনকে হারিয়ে অলৌকিক ভাবে মৃত্যুর মুখে থেকে একা বেঁচে ফিরল ১৫ বছরের কিশোর!

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
September 17, 2026 2 Min Read
0

সংবাদ সংস্থা, ১৭ সেপ্টেম্বর :- ভয়ংকর! অবিশ্বাস্য! অলৌকিক! সমুদ্রে ৬২ ঘণ্টার সংগ্রামের পরেও বেঁচে থাকা। নিজের মৃত ভাই ও ভাইপোকে আঁকড়ে ধরে রাখার তার আকুল চেষ্টা। কিন্তু ততক্ষণে তো সব শেষ! আমেরিকার আলাস্কা উপকূলে একই সঙ্গে মর্মান্তিক ও অলৌকিক এই ঘটনা ঘটেছে। বেরিং সাগরে মাছ ধরার একটি ছোট নৌকা উল্টে যাওয়ার পরে বছরপনেরোর ডেরেক পারকার আঘনাঙ্গা নামের কিশোর টানা ৬২ ঘণ্টা – প্রায় ৩ দিন – বরফশীতল সাগরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বেঁচে ফিরেছে। তবে ভয়ংকর এই দুর্ঘটনায় তার বড় ভাই এবং তুতো ভাই প্রাণ হারিয়েছেন!

আলাস্কার উপকূলে কীভাবে দুর্ঘটনা ঘটল? গত ৫ সেপ্টেম্বর আলাস্কা উপকূলে মাছ ধরার সময় ঘটনাটি ঘটে। সম্ভবত নৌকার ইঞ্জিনের সঙ্গে মাছ ধরার সুতো বা জাল পেঁচিয়ে যায়। সেটি ছাড়ানোর চেষ্টার সময়ই হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় এবং উত্তাল সাগরে নৌকাটি উল্টে যায়। নৌকা উল্টে যাওয়ার পর সবাই হিমশীতল জলে পড়ে যান। জলে ডুবে দাদা ও এক তুতোভাইয়ের মৃত্যু হলেও ডেরেক তাদের মরদেহ স্রোতে ভেসে যাওয়া থেকে বাঁচাতে দীর্ঘক্ষণ শক্ত করে ধরে রেখেছিল। কিন্তু সাগরের তীব্র স্রোতের কারণে এক সময়ে সে বাধ্য হয়ে তাদের ছেড়ে দেয় এবং উল্টে যাওয়া নৌকার উপর আশ্রয় নেয়।


লরেন্স দ্বীপ থেকে গত ৭ সেপ্টেম্বর সকালে মার্কিন কোস্ট গার্ড বেরিং সাগরের সেন্ট লরেন্স দ্বীপ থেকে প্রায় ৪ মাইল পূর্বে উল্টে যাওয়া নৌকাটি দেখতে পায়। একটি উদ্ধারকারী জাহাজের সহায়তায় ডেরেককে জীবিত উদ্ধার করা হয়। পরে তার ভাই ও কাজিনের মৃতদেহও উদ্ধার করা সম্ভব হয়।

হাইপোথার্মিয়া এবং টানা ৬২ ঘণ্টা বরফশীতল সাগরে থাকার পরে ডেরেক মারাত্মক হাইপোথার্মিয়া (শরীরের তাপমাত্রা অতিরিক্ত কমে যাওয়া)য় আক্রান্ত হয়। সে তীব্র জলশূন্যতাতেও ভুগছিল। সবমিলিয়ে সে গুরুতর অসুস্থ ছিল। তবে তাকে জীবিত অবস্থায় পাওয়ার পরে দ্রুত এয়ারলিফট করে হাসপাতালে পাঠানো হয়। এখনও সে চিকিৎসাধীন। কোস্ট গার্ডের পক্ষ থেকে এই উদ্ধার অভিযানকে অত্যন্ত অলৌকিক বলে উল্লেখ করা হয়েছে।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবসের অনুষ্ঠান সম্পন্ন গৌহাটি সৎসঙ্গ বিহারে

Next

মাঝআকাশে কাঁপছে বোয়িং ৭৩৭ বিমান, ভেঙে পড়ল সিলিং: অসহায় যাত্রীদের মরণ বাচন প্রয়াস

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Search

Recent Posts

  • UPI-তে দিচ্ছেন ৩০,০০০ টাকা , নতুন UPI রুলে কত চার্জ কাটবে গুগল পে, ফোন পে-তে? জেনে নিন বিশদ তথ্য
  • মাঝআকাশে কাঁপছে বোয়িং ৭৩৭ বিমান, ভেঙে পড়ল সিলিং: অসহায় যাত্রীদের মরণ বাচন প্রয়াস
  • মরণঠান্ডা সমুদ্রে ৩ দিন! দু’জনকে হারিয়ে অলৌকিক ভাবে মৃত্যুর মুখে থেকে একা বেঁচে ফিরল ১৫ বছরের কিশোর!
  • জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবসের অনুষ্ঠান সম্পন্ন গৌহাটি সৎসঙ্গ বিহারে
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কড়া দাওয়াই, রাত আটটার পরে থাকা যাবে না ক্যাম্পাসে

Find Us

Address
H.O: Odalbakra Road, Lalganesh
Guwahati (M) -781034, Assam

Phone
+91 9401159452

Email
yubobichitra@gmail.com

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us