Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ম্যাগাজিন
  • আঞ্চলিক
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • UPI-তে দিচ্ছেন ৩০,০০০ টাকা , নতুন UPI রুলে কত চার্জ কাটবে গুগল পে, ফোন পে-তে? জেনে নিন বিশদ তথ্য
  • মাঝআকাশে কাঁপছে বোয়িং ৭৩৭ বিমান, ভেঙে পড়ল সিলিং: অসহায় যাত্রীদের মরণ বাচন প্রয়াস
  • মরণঠান্ডা সমুদ্রে ৩ দিন! দু’জনকে হারিয়ে অলৌকিক ভাবে মৃত্যুর মুখে থেকে একা বেঁচে ফিরল ১৫ বছরের কিশোর!
  • জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবসের অনুষ্ঠান সম্পন্ন গৌহাটি সৎসঙ্গ বিহারে
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কড়া দাওয়াই, রাত আটটার পরে থাকা যাবে না ক্যাম্পাসে

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ম্যাগাজিন
  • আঞ্চলিক
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ম্যাগাজিন
Close

Search

ধর্মকথা

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবসের অনুষ্ঠান সম্পন্ন গৌহাটি সৎসঙ্গ বিহারে

Avatar photo
By সানি রায়, গুয়াহাটি
September 16, 2026 2 Min Read
0

১৬ সেপ্টেম্বর :- সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯ তম শুভ আবির্ভাব দিবস ঘিরে উৎসবমুখর পরিবেশে বিরাজমান গৌহাটি সৎসঙ্গ বিহার। গৌহাটি ভাঙ্গাগড়স্থিত সৎসঙ্গ বিহারে যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবসে দিনভর বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সুসম্পন্ন হয় এদিনের অনুষ্ঠান সূচি।

উল্লেখ্য, সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস শুধু গৌহাটি সৎসঙ্গ বিহারে সীমাবদ্ধ নয়, সারা দেশ সহ বিদেশেও উদযাপন হতে দেখা গেছে আজকের এই মহতি দিনটি।

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাঁচা এবং বাড়া কে কেন্দ্র করে সৎসঙ্গীদের মধ্যে এক উৎসাহব্যঞ্জক অনুষ্ঠানে পরিণত ঠাকুর এর ১৩৯ তম শুভ আবির্ভাব দিবস।


উক্ত দিনে গৌহাটি সৎসঙ্গ বিহারে প্রাত: নগর পরিক্রমা থেকে শুরু করে দিনভর বিভিন্ন কার্যসূচির মাধ্যমে ভাণ্ডারা প্রসাদ বিতরণ, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মসভা সহ সান্ধ্য বিনতী প্রার্থনা, আলোকসজ্জা সন্ধ্যায় সমবেত সৎসঙ্গ,রাতে ভাণ্ডারা প্রসাদ বিতরণ করে দিনভর অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়। উক্ত আবির্ভাব দিবসে কমকরে ও ১০ হাজারের অধিক ভক্ত সমাগম চোখে পড়ে। গৌহাটি সৎসঙ্গ বিহারের উল্লেখনীয় বিষয় হলো আহোম- বড়ো- রাভা- মিচিং- বাঙালি সহ রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের ভক্ত সমাগম মন্দির প্রাঙ্গনকে এক পুণ্যধামে পরিণত করে দিয়েছে ঠাকুরের শুভ আবির্ভাব দিবসে। এদিন সৎসঙ্গের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সমবেত সান্ধ্য সৎসঙ্গের আয়োজনে যুবক-যুবতী, আবাল বৃদ্ধ বনিতাদের আনন্দে মাতোয়ারা দৃশ্য যেন চোখে পড়ে। সবমিলিয়ে দিনভর বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সুসম্পন্ন হয় সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস।

Avatar photo
Author

সানি রায়, গুয়াহাটি

গৌহাটি সহ উত্তর পূর্ব ভিত্তিক সাংবাদিকতায় রয়েছে তাঁর দক্ষতা এবং উৎফুল্লতা। তিনি আসাম রাজ্য ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের সংবাদ পরিবেশনে দক্ষতা এবং নির্বাচন - রাজনৈতিক সংবাদ পরিবেশন রয়েছে তাঁর জীবনের অন্যতম। মুদ্রণ এবং বৈদ্যুতিন দুটো মিলিয়ে সাংবাদিকতায় তাঁর অভিজ্ঞতা ত্রয়োদশকের ও বেশি। অসমের বিভিন্ন বাংলা এবং হিন্দি দৈনিক পত্রিকা যেমন: দৈনিক জনকন্ঠ থেকে শুরু সাংবাদিকতায় প্রবেশ, তারপর দৈনিক যুগশঙ্খ,প্রান্তজ্যোতি দৈনিক,গতি দৈনিক, নববার্তা প্রসঙ্গ,ঈশান বাংলা, নিউজ টাইম আসাম,আসাম টকস্, পূর্বাঞ্চল প্রহরী হিন্দি দৈনিক,প্রেরণা ভারতী হিন্দি দৈনিক, নর্থ ইষ্ট এক্সপ্রেস ইংরাজী দৈনিক সহ কলকাতা ভিত্তিক বেশকটি সংবাদ মাধ্যমের সঙ্গে কাজ করে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়াও তিনি একজন বাংলা কবি-সাহিত্যিক হিসেবে দক্ষতার পরিচয় রেখে বিভিন্ন ম্যাগাজিন প্রকাশ করার অভিজ্ঞতা রয়েছে। সাংবাদিকতা জীবনে অসম বিধানসভা, ত্রিপুরা বিধানসভা সহ দেশের লোকসভার প্রেস গ্যালারি থেকে সংবাদ পরিবেশনে দায়বদ্ধতার সহিত নিজের কার্যক্রম নিয়মিত কভারেজ করে থাকেন। সামাজিক দায়বদ্ধতা, অপরাধ - দুর্নীতি, সমস্যা নিরসনে সরকারের দৃষ্টিভঙ্গি সহ রাজনৈতিক - ধর্মনীতি, অর্থনীতি ও বাণিজ্যিক বিষয়ে তাঁর বিশেষ দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং সেই প্রয়াসে আজ ও ব্রতী রয়েছেন তিনি।

Follow Me
Other Articles
Previous

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কড়া দাওয়াই, রাত আটটার পরে থাকা যাবে না ক্যাম্পাসে

Next

মরণঠান্ডা সমুদ্রে ৩ দিন! দু’জনকে হারিয়ে অলৌকিক ভাবে মৃত্যুর মুখে থেকে একা বেঁচে ফিরল ১৫ বছরের কিশোর!

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Search

Recent Posts

  • UPI-তে দিচ্ছেন ৩০,০০০ টাকা , নতুন UPI রুলে কত চার্জ কাটবে গুগল পে, ফোন পে-তে? জেনে নিন বিশদ তথ্য
  • মাঝআকাশে কাঁপছে বোয়িং ৭৩৭ বিমান, ভেঙে পড়ল সিলিং: অসহায় যাত্রীদের মরণ বাচন প্রয়াস
  • মরণঠান্ডা সমুদ্রে ৩ দিন! দু’জনকে হারিয়ে অলৌকিক ভাবে মৃত্যুর মুখে থেকে একা বেঁচে ফিরল ১৫ বছরের কিশোর!
  • জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবসের অনুষ্ঠান সম্পন্ন গৌহাটি সৎসঙ্গ বিহারে
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কড়া দাওয়াই, রাত আটটার পরে থাকা যাবে না ক্যাম্পাসে

Find Us

Address
H.O: Odalbakra Road, Lalganesh
Guwahati (M) -781034, Assam

Phone
+91 9401159452

Email
yubobichitra@gmail.com

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us