শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষের দায়িত্বে ডাঃ অভিজিৎ স্বামী
শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ তথা মুখ্য সুপারিনটেনডেন্ট পদে পরিবর্তন এনেছে অসম সরকার। মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ অভিজিৎ স্বামীকে নতুন অধ্যক্ষ-কাম-চিফ সুপারিনটেনডেন্ট (ইনচার্জ) হিসেবে নিয়োগ করা হয়েছে।
অসম সরকারের মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ দফতরের কমিশনার ও সচিব ডাঃ সিদ্ধার্থ সিং স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এতদিন অধ্যক্ষ-কাম-চিফ সুপারিনটেনডেন্ট (ইনচার্জ) পদে থাকা ডাঃ ভাস্কর গুপ্তকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হলেন ডাঃ অভিজিৎ স্বামী।
নতুন দায়িত্বে ডাঃ স্বামীর নেতৃত্বে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসা পরিষেবা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে সংশ্লিষ্ট মহল থেকে। অনেকেই ডাঃ অভিজিৎ স্বামীর দায়িত্ব প্রাপ্তের খবরে অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যম সহ সরাসরি। অনেকেই আশা ব্যক্ত করেন ডাঃ স্বামীর নেতৃত্বে শিলচর মেডিকেলে চলা বিভিন্ন অনিয়ম, দূর্নীতি সহ চিকিৎসা ব্যবস্থার গাফিলতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিয়ে জনতার দরবারে চিকিৎসক যে রোগীর ভগবান তা প্রমাণিত করবে সুদক্ষ নেতৃত্ব।