প্রাকৃতিক গ্যাসের সম্ভার বরাকে, সদ্ব্যবহার ও পরিকাঠামো উন্নয়নে ওএনজিসি-র একটি দল মুখ্যমন্ত্রী সকাশে
৩০ সেপ্টেম্বর :- প্রাকৃতিক সম্পদে ভরপুর বরাক উপত্যকায় ফের গ্যাসের অত্যধিক সম্ভার ফেল ওয়েল ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)। আজ হিরেশ চক্রবর্তী, চিরঞ্জিত বৈদ্য, মিন্টু মজুমদার এবং স্নেহাশিস সিনহার নেতৃত্বে একটি T.U.O.W -র প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার সাথে সাক্ষাৎ করে বরাক উপত্যকার এই বিশাল প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারের সম্ভার নিয়ে আলোকপাত করেন। বরাক উপত্যকায় প্রাকৃতিক গ্যাসের সম্ভার নিয়ে উন্নয়নমুখী পরিকাঠামো গড়ে তোলার লিখিত আহ্বান জানান তাঁরা । এদিন এ সংক্রান্ত বিষয়ে একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রী শর্মার হাতে তুলে দিতে দেখা যায়। প্রতিনিধি দলটি এই অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বৃদ্ধি, PNG ও CNG পরিকাঠামো শক্তিশালী ও উন্নয়নমুখি করা এবং শিল্প উন্নয়ন, কর্মসংস্থান ও প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারের জন্য বরাক উপত্যকায় একটি গ্যাস-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর সামনে। এদের আহ্বানে মুখ্যমন্ত্রী শর্মা ইতিবাচক সাড়া দেন তৎসঙ্গে প্রতিনিধি দলের প্রচেষ্টার প্রশংসা করেন এবং ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন ও বরাকের দুই মন্ত্রী কে পরামর্শ দেন উপরোক্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভার পর্যালোচনা করে বিহীত গতিতে এগিয়ে নেওয়ার জন্য। এদিন ওএনজিসি কর্মচারীর উদ্যোগ ছিল সত্যিকারের প্রশংসনীয় এবং মুখ্যমন্ত্রী অকপটে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানোর পাশাপাশি ভুয়সী প্রশংসা করেন তিনি।