Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • শিলচর পুরনিগম নির্বাচন ২০২৬: জেলা স্তরের এমসিএমসি কমিটি গঠন
  • আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ আদালতের, কী বললেন বিচারপতি?
  • শিলচর পৌর নিগম নির্বাচন ৪১ নম্বর ওয়ার্ডে রাজশ্রী গোয়ালার সমর্থনে কংগ্রেসের বিশাল নির্বাচনী র‍্যালি, ফুলঝুরি প্রতিশ্রুতি নিয়ে জনতার সমাবেশে রাজশ্রী
  • বড়খলা সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে ভূমিকম্প সুরক্ষা মহড়া অনুষ্ঠান, ব্যাপক সাড়া এলাকায়
  • জীবন বাজি রেখে প্রাণ বাঁচালেন ১৭৪ যাত্রীর, ক্যাপ্টেন মচ্ছরকে নিয়ে প্রশংসার জোয়ার,উচ্ছ্বসিত মোদী-নেতেনিয়াহুর

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ই-পেপার/ম্যাগাজিন
Close

Search

আন্তর্জাতিক

জীবন বাজি রেখে প্রাণ বাঁচালেন ১৭৪ যাত্রীর, ক্যাপ্টেন মচ্ছরকে নিয়ে প্রশংসার জোয়ার,উচ্ছ্বসিত মোদী-নেতেনিয়াহুর

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
October 1, 2026 2 Min Read
0

সংবাদ সংস্থা, ০১ অক্টোবর :- প্রাণ বাজি রেখে ফ্লাইদুবাই এয়ারলাইন্সের ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর। ছুরির আঘাতে রক্তাক্ত হওয়ার পরও তিনি যেভাবে যাত্রীদের রক্ষা করেছেন তার জন্য ক্যাপ্টেন মচ্ছরকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনিয়াহু। দুবাই থেকে তেল আবিবগামী ওই বিমানের অধিকাংশ যাত্রীই ছিলেন ইজরায়েলের। এতজন মানুষের প্রাণ যেভাবে মচ্ছর বাঁচিয়েছেন তার জন্য ভারতীয় ওই পাইলটকে ধন্যবাদ জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনিয়াহু। ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে তিনি সত্যিকারের হিরো বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ একটি পোস্ট করে লিখেছেন, ক্যাপ্টেন স্মিত মচ্ছর এখন হিরো। বিরাট বিপদ মাথায় নিয়ে ও গুরুতর আহত হয়েও তিনি বিরাট সাহস দেখিয়ে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন। তাঁর প্রবল সাহসের কারণে বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। গোটা দেশ ক্যাপ্টেন স্মিতের জন্য গর্বিত। উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। অন্যদিকে, ইজরায়লের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, বিরাট সাহসিকতার জন্য আমি ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে স্যালুট জানাই। ছুরির আঘাতে গুরুতর আহত হওয়ার পরও তিনি হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন, পাল্টা লড়াই করেন এবং ককপিটের দরজা খুলে দিয়ে যাত্রী ও বিমানকর্মীদের হামলাকারীকে কাবু করতে সাহায্য করেন। তাঁর চেষ্টাতেই মাঝ আকাশে বিরাট এক বিপর্যয় এড়ানো গিয়েছে। তিনি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকসহ ১৭৪ জন মানুষের প্রাণ বাঁচিয়েছেন। আমি ক্যাপ্টেন মচ্ছরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করি। উনি একজন প্রকৃত বীর।

কী হয়েছিল মাঝ আকাশে

গতকাল দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে উড়েছিল ফ্লাইএয়ারের বিমানটি। বিমান যখন মাঝ আকাশে তখনও কো পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে ছুরি দিয়ে আঘাত করেন। তাঁর উদ্দেশ্য ছিল ওমানের আকাশেই বিমানটিকে ক্রাশ করিয়ে দেওয়া। যাত্রীদের বক্তব্য, হঠাৎ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে হু হু করে নীচে নামতে থাকে। কিন্তু গুরুতর আঘাত পাওয়ার পরও ক্যাপ্টেন মচ্ছর ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন। বিপদ বুঝে যাত্রী ও ক্রুরা ভেতরে ঢুকে হামলাকারীকে কাবু করে ফেলেন। শেষপর্যন্ত বিমানটিকে ঘুরিয়ে সৌদির তাবুক বিমানবন্দরে অবতরণ করানো হয়।বিমানের যাত্রী আলমোগ ইতালি এক ভিডিয়ো পোস্ট করে বলেছেন, হঠাৎ করেই বিমানটি নিচে নেমে যায়। ২০ থেকে ৩০ সেকেন্ড প্রবল ঝাঁকুনি হয়। তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। কিন্তু এরপর আবারও ১০ সেকেন্ডের জন্য বিমানটি নিচে নেমে যায় এবং পুনরায় স্থির হয়। তারপর আমরা দেখতে পাই বিমানের সামনের অংশে চরম হুলস্থুল কাণ্ড চলছে। ফ্লাইদুবাই এর তরফে এক বিবৃতিতে ঘটনার কথা স্বীকার করা হয়েছে। সেখানে বলা হয়েছে ফ্লাইট ডেকে এক অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। ফ্লাইটে থাকা ফ্লাইদুবাইয়ের দায়িত্বপ্রাপ্ত ক্রু সদস্যরা বিমানটির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও নিরাপদে অবতরণ করান। পরবর্তীতে অন্য একটি বিমানে করে যাত্রীদের তেল আবিবে নিয়ে যাওয়া হয়।

কে এই ক্যাপ্টেন মচ্ছর?

ক্যাপ্টেন মচ্ছর একজন সিনিয়র পাইলট। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের উড়ান সংস্থা ফ্লাইদুবাই-য়ে কর্মরত। বাণিজ্যিক বিমান চালনায় তাঁর ১৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। বিমান চালিয়েছেন মোট ৯,৭৫০ ঘণ্টা। ওইসব উড়ানের বেশিরভাগই বোয়িং ৭৩৭ বিমানে। ফ্লাইদুবাই-তে যোগ দেওয়ার আগে তিনি ভারতীয় বিমানসংস্থা স্পাইসজেট-এ কর্মরত ছিলেন ১১ বছর। তাঁর এই অভিজ্ঞতা সত্যিকারের প্রশংসনীয় পদক্ষেপ নিয়ে এবার যা দেখালো তাঁর জন্য সবাই আপ্লুত।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

ঈশান-বুমরার আগুনে পুড়ে ছারখার রাবণের দেশ, ঐতিহাসিক সোনার ফাইনালে ভারত-পাক! ফুটছে আটারি-ওয়াগা:

Next

বড়খলা সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে ভূমিকম্প সুরক্ষা মহড়া অনুষ্ঠান, ব্যাপক সাড়া এলাকায়

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us