আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতি
নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর :- আসাদ আলম সিয়ামকে ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগে ভারত সম্মতি দিয়েছে বলে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সৈয়দুর রহমান জানিয়েছেন। ভারতের বিদেশ মন্ত্রক ই-মেইলে সিয়ামের নিয়োগে ‘এগ্রিমঁ’ জানিয়েছে। তিনি এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন, হামিদুল্লাহকে জেনেভায় রাষ্ট্রসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি করা হয়েছে।