Author
সানি রায়, গুয়াহাটি
গৌহাটি সহ উত্তর পূর্ব ভিত্তিক সাংবাদিকতায় রয়েছে তাঁর দক্ষতা এবং উৎফুল্লতা। তিনি আসাম রাজ্য ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের সংবাদ পরিবেশনে দক্ষতা এবং নির্বাচন - রাজনৈতিক সংবাদ পরিবেশন রয়েছে তাঁর জীবনের অন্যতম। মুদ্রণ এবং বৈদ্যুতিন দুটো মিলিয়ে সাংবাদিকতায় তাঁর অভিজ্ঞতা ত্রয়োদশকের ও বেশি। অসমের বিভিন্ন বাংলা এবং হিন্দি দৈনিক পত্রিকা যেমন: দৈনিক জনকন্ঠ থেকে শুরু সাংবাদিকতায় প্রবেশ, তারপর দৈনিক যুগশঙ্খ,প্রান্তজ্যোতি দৈনিক,গতি দৈনিক, নববার্তা প্রসঙ্গ,ঈশান বাংলা, নিউজ টাইম আসাম,আসাম টকস্, পূর্বাঞ্চল প্রহরী হিন্দি দৈনিক,প্রেরণা ভারতী হিন্দি দৈনিক, নর্থ ইষ্ট এক্সপ্রেস ইংরাজী দৈনিক সহ কলকাতা ভিত্তিক বেশকটি সংবাদ মাধ্যমের সঙ্গে কাজ করে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়াও তিনি একজন বাংলা কবি-সাহিত্যিক হিসেবে দক্ষতার পরিচয় রেখে বিভিন্ন ম্যাগাজিন প্রকাশ করার অভিজ্ঞতা রয়েছে। সাংবাদিকতা জীবনে অসম বিধানসভা, ত্রিপুরা বিধানসভা সহ দেশের লোকসভার প্রেস গ্যালারি থেকে সংবাদ পরিবেশনে দায়বদ্ধতার সহিত নিজের কার্যক্রম নিয়মিত কভারেজ করে থাকেন। সামাজিক দায়বদ্ধতা, অপরাধ - দুর্নীতি, সমস্যা নিরসনে সরকারের দৃষ্টিভঙ্গি সহ রাজনৈতিক - ধর্মনীতি, অর্থনীতি ও বাণিজ্যিক বিষয়ে তাঁর বিশেষ দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং সেই প্রয়াসে আজ ও ব্রতী রয়েছেন তিনি।
11 Articles