Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • এন.আই.টি শিলচরে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সূচনা
  • “ওন দা সেইম পেজ” নামক প্রদর্শনী গুয়াহাটি আর্টিষ্ট গিল্ডেগ্রন্থশিল্পের দশ দিনব্যাপী প্রদর্শনী
  • শিলচরে অনুষ্ঠিত জোনাল সাংস্কৃতিক কার্যক্রমে বিকশিত ভারতের স্বপ্নে সংস্কৃতির শিকড় আঁকড়ে থাকার বার্তা
  • বরাক ভিত্তিক আসাম স্টেট জার্নালিস্ট ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন এবং সাধারণ সভার মাধ্যমে নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা সম্পন্ন
  • ৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দূর্ঘটনা, দ্রুতগতির বাইকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু।

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ই-পেপার/ম্যাগাজিন
Close

Search

বিনোদন

“ওন দা সেইম পেজ” নামক প্রদর্শনী গুয়াহাটি আর্টিষ্ট গিল্ডেগ্রন্থশিল্পের দশ দিনব্যাপী প্রদর্শনী

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
November 27, 2026 2 Min Read
0

রঞ্জিত ধর, গুয়াহাটি, ২৭ নভেম্বর: “ওন দা সেইম পেজ আর্টিষ্ট” বুক কালেকটিভ -এর উদ্যোগে এবং গৌহাটি আর্টিস্টস গিল্ডের সহযোগিতায় আগামী ৩১ অক্টোবর থেকে ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত দশ দিনব্যাপী গ্রন্থশিল্পের প্রদর্শনী “ইন ম্যায় ওন অরবিট ”-এর আয়োজন করা হয়েছে। এতে কেবল হস্ত নির্মিত বিভিন্ন ধরনের কাগজের প্রয়োগ করতে দেখা যায়। এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্তের ১৮ জন বিশিষ্ট শিল্পী অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী শিল্পীবৃন্দ
বিজিথ রেঘু, চন্দনা পাঠক,
ডিম্পল বি. শাহ,
ড. রাজ কুমার মাজিন্দার,
কিশোর কুমার দাস,
মহেশ পাট্টার,
মঞ্জুনাথ হোন্নাপুরা,
মুনীন্দ্র নারায়ণ ভট্টাচার্য,
নীথু বাবু, নিখিলেশ্বর বরুয়া, নিম্মি মেলভিন,
পীভী, প্রাচী সহস্রবুদ্ধে,
প্রণজিৎ শর্মা, রবিকুমার কাশী, শর্মিলা অরবিন্দ,
শ্রীনিবাসন এম. আর., ও
সুধা বারেগার।
” নিজস্ব সত্তা”, বিষয়বস্তুকে কেন্দ্র করে শিল্পীরা তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, অনুভূতি ও সৃজনশীল চিন্তাভাবনার প্রকাশ ঘটিয়ে বিভিন্ন গ্রন্থশিল্পের কাজ তৈরি করেছেন। বিভিন্ন উপ-বিষয়ের অনুসন্ধান এবং নানা ধরনের উপকরণের অভিনব ব্যবহারের মাধ্যমে নির্মিত এই গ্রন্থশিল্পগুলি শিল্প-প্রকাশের বহুমাত্রিক সম্ভাবনাকে তুলে ধরবে।
প্রদর্শনীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক তথা রয়্যাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. শীলা বরা এবং এলথিনো ইকো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড -এর পরিচালক শ্রী মহেশ চন্দ্র বরা।
“ওন দা সেইম পেজ আর্টিষ্ট” বুক কালেকটিভ এর -একটি বিশেষ শিল্পী-সমষ্টি, যারা মূলত গ্রন্থশিল্প এবং প্রচলিত শিল্পধারার গণ্ডি অতিক্রম করে বিভিন্ন ব্যতিক্রমী সৃজনশীল প্রকল্পের মাধ্যমে শিল্পচর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একত্রিত হয়েছেন। বিভিন্ন পটভূমি থেকে উঠে আসা অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত শিল্পীদের এই সমষ্টি এমন শিল্পকর্ম সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে, যা কেবল দৃষ্টিনন্দন শিল্পবস্তু হিসেবেই সীমাবদ্ধ থাকে না, বরং দর্শকদের মনে গভীর চিন্তা, অনুভূতি ও অর্থবোধের সঞ্চার করে।
গত তিন বছরে এই শিল্পী-সমষ্টি গুয়াহাটি, গুরুগ্রাম, বেঙ্গালুরু এবং কলকাতায় বেশ কয়েকটি সফল গ্রন্থশিল্প প্রদর্শনীর আয়োজন করেছে। এছাড়াও আলোচনাচক্র, Mic@OTSP-এর মাধ্যমে অনলাইন শিল্পী-উপস্থাপনা এবং “লাইনস” নামের একটি ক্ষুদ্র মুদ্রিত পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে শিল্পচর্চা, মতবিনিময় ও সৃজনশীল চিন্তাভাবনার আদান-প্রদানের ক্ষেত্রকে সমৃদ্ধ করে চলেছে।
আরও তথ্যের জন্য:
www.onthesamepage.co.in
গৌহাটি আর্টিস্টস গিল্ড
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত গৌহাটি আর্টিস্টস গিল্ড প্রায় পাঁচ দশক ধরে অসমে শিল্প-প্রতিভার বিকাশ, সৃজনশীল চিন্তাভাবনা এবং শিল্প-সংলাপের এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ভূমিকা পালন করে আসছে। গিল্ডের শিল্পশিক্ষার ক্লাসগুলির মাধ্যমে হাজার হাজার তরুণ-তরুণী শিল্পের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন এবং সৃজনশীলতার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা লাভ করেছেন। তাঁদের মধ্যে অনেকেই পরবর্তীকালে সমকালীন ভারতীয় শিল্প জগতে নিজেদের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।
গিল্ডের আরেকটি উল্লেখযোগ্য অবদান হলো “চিহ্ন” নামের দ্বিভাষিক বার্ষিক শিল্প-পত্রিকার প্রকাশনা। এই পত্রিকাটি আঞ্চলিক শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিল্প-সমালোচনামূলক চিন্তাভাবনার বিভিন্ন দিক নথিভুক্ত করার পাশাপাশি শিল্পের ইতিহাস, চর্চা ও তাত্ত্বিক আলোচনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই পত্রিকায় ভারতের বিশিষ্ট শিল্প-ইতিহাসবিদ ও গবেষকদের লেখাও প্রকাশিত হয়ে থাকে।
২০২৬ সাল গৌহাটি আর্টিস্টস গিল্ডের সুবর্ণজয়ন্তী বর্ষ। প্রতিষ্ঠার পঞ্চাশ বছরের এই গৌরবময় যাত্রাকে উদ্‌যাপনের অংশ হিসেবেই আয়োজিত হয়েছে “ ইন মায় ওউন অরবিট”-এর এই বিশেষ প্রদর্শনী।
এই প্রদর্শনী গ্রন্থশিল্পের মাধ্যমে আত্ম-অনুসন্ধান, ব্যক্তিসত্তার প্রকাশ এবং সমকালীন শিল্পচিন্তার বিভিন্ন দিক অনুধাবনের এক অনন্য সুযোগ করে দেবে।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

শিলচরে অনুষ্ঠিত জোনাল সাংস্কৃতিক কার্যক্রমে বিকশিত ভারতের স্বপ্নে সংস্কৃতির শিকড় আঁকড়ে থাকার বার্তা

Next

এন.আই.টি শিলচরে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সূচনা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us