পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্রের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসাহ উদ্দীপনার মাঝে সাড়ম্বরে সম্পন্ন
যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর ১৬ নভেম্বর : “পিতায় শ্রদ্ধা মায়ে টান,সেই ছেলে হয় সাম্য প্রাণ” , – “শিক্ষকের নাই ইষ্ট টান , কে জাগাবে ছাত্র প্রাণ”- এমনটাই ঠাকুরের ভাব বাণী নিয়ে কচিকাঁচা শিশু শিল্পীদের মন মাতানো সঙ্গীত পরিবেশন সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের নজর কাড়ে। এদিন পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্রের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ছিল দুদিনব্যাপী। শনিবার সন্ধ্যায় মাতৃ সম্মেলনের মাধ্যমে দশম প্রতিষ্ঠাবার্ষিকী তথা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯ তম জন্ম মহোৎসব উদযাপন এর সূচনা হয়। রবিবার দিনব্যাপী থাকে বিভিন্ন আয়োজন, মহাপ্রসাদ বিতরণ, প্রাত নগর পরিক্রমা, বিকেলে ধর্মসভা, দিনভর বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যায় সমবেত প্রার্থনা নাম জপ,সহ আলোকসজ্জা আবার রাত নটা অবধি লোকগীতি, সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের আমেজ কেড়েছে দিনব্যাপী এসব আয়োজন। ধর্মসভায় বিভিন্ন বক্তা এবং ঠাকুরের একনিষ্ঠ কর্মীরা জীবন চালনায় ঠাকুরের মূল মন্ত্র এবং যুগ সমস্যা নিরসনে শ্রী শ্রী ঠাকুরের ভূমিকা প্রসঙ্গেই আলোকপাত হয়। দিনভর অনুষ্ঠানের শেষে রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান সেড়ে অনেকেই ঠাকুরের ভাবধারা নিয়েই মাঠ ছাড়েন ।এদিন সবমিলিয়ে দশ হাজারের অধিক ভক্ত সমাগমে পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্রের পরিবেশ ছিল ভিন্ন রকমের।বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন বিভিন্ন শিল্পী সহ ভক্ত প্রাণ ইষ্ট ভ্রাতা -ভগ্নীরা। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাঁচগ্রাম সৎসঙ্গ কেন্দ্রের দশম প্রতিষ্ঠাবার্ষিকী তথা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯ তম শুভ জন্ম মহোৎসব সমাপনী ঘটে।