লংকায় চাঞ্চল্যকর ঘটনায় উদ্বেগ
যুব বিচিত্রা প্রতিনিধি, লঙ্কা :- রাত্রিবেলা ঘরে শুয়ে থাকা অবস্থায় এক বিধবা মহিলা সহ তার কন্যাকে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি হাতুড়ি দিয়ে আঘাত করে গা ঢাকা দেয়। গুরুতর এই আক্ৰমণে মারাত্মক ভাবে আঘাতপ্ৰাপ্ত হয় আল্পনা বরা নামের এক মহিলা সহ তাঁর প্ৰায় ১৯ বছরের কন্যাসন্তান। ঘটনাস্থলে আশেপাশের লোকজন এসে উপস্থিত হলে সেখান থেকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় আল্পনা বরা সহ তার কন্যাকে জোড়া পুখুরি অসামরিক চিকিৎসালয়ে নিয়ে গেলে সেখান থেকে নগাও চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয় যদিও সেখান থেকে ও উন্নত চিকিৎসার জন্য দুজনকেই গৌহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয়। ইতিমধ্যেই লামডিং সম জিলার পুলিশ সুপার ঘটনাস্থল পরিদৰ্শন করে তদন্ত অব্যাহত রেখেছেন।
অজ্ঞাত পরিচয় দুৰ্বৃত্ত বাঁশের বেড়া কেটে ঘরের ভেতরে প্রবেশ করেছিল বলে জানান পুলিশ। কি উদ্দেশ্যে এই জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে তাঁর নিরপেক্ষ তদন্ত দাবী করেছেন উক্ত এলাকার স্থানীয় জনগণ।