Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ম্যাগাজিন
  • আঞ্চলিক
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • UPI-তে দিচ্ছেন ৩০,০০০ টাকা , নতুন UPI রুলে কত চার্জ কাটবে গুগল পে, ফোন পে-তে? জেনে নিন বিশদ তথ্য
  • মাঝআকাশে কাঁপছে বোয়িং ৭৩৭ বিমান, ভেঙে পড়ল সিলিং: অসহায় যাত্রীদের মরণ বাচন প্রয়াস
  • মরণঠান্ডা সমুদ্রে ৩ দিন! দু’জনকে হারিয়ে অলৌকিক ভাবে মৃত্যুর মুখে থেকে একা বেঁচে ফিরল ১৫ বছরের কিশোর!
  • জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবসের অনুষ্ঠান সম্পন্ন গৌহাটি সৎসঙ্গ বিহারে
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কড়া দাওয়াই, রাত আটটার পরে থাকা যাবে না ক্যাম্পাসে

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ম্যাগাজিন
  • আঞ্চলিক
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ম্যাগাজিন
Close

Search

বাণিজ্যিক

UPI-তে দিচ্ছেন ৩০,০০০ টাকা , নতুন UPI রুলে কত চার্জ কাটবে গুগল পে, ফোন পে-তে? জেনে নিন বিশদ তথ্য

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
September 17, 2026 3 Min Read
0

সংবাদ সংস্থা, ১৭ সেপ্টেম্বর :- ভারতের অর্থ মন্ত্রক ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’ – এর অধীনে ইউপিআই লেনদেন সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা জারি করেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, ২,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন এবং RuPay ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টকে সম্পূর্ণ বিনামূল্য রাখা হয়েছে।

বাড়িভাড়াতে সবসময়ই বেশি টাকা লেনদেন হয়ে থাকে। এখন ৩০,০০০ টাকা বাড়িভাড়া যদি আপনি UPI-তে পেমেন্ট করেন, তবে ২,০০০ টাকার নতুন UPI নিয়মে কি আপনার চার্জ কাটবে? UPI-এর মাধ্যমে বাড়ি ভাড়া দেওয়া কি আরও ব্যয়বহুল হয়ে উঠবে? এপ্রসঙ্গে কোনও বিভ্রান্তি নয়। স্পষ্ট করে বুঝে নিন, কী বলছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, বাড়িভাড়ার ক্ষেত্রে টাকার অংক সবসময়ই বেশি থাকে। যেখানে টাকার পরিমাণ সহজেই ২,০০০ টাকা পেরিয়েই যায়। তবে, সাধারণ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির (Person-to-Person) কাছে টাকা পাঠানো আর মার্চেন্ট পেমেন্ট এক বিষয় নয়। সরকার বারবার জোর দিয়ে জানিয়েছে যে, সাধারণ গ্রাহক এবং ব্যক্তি-থেকে-ব্যক্তি UPI লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে থাকা উচিত। উচ্চ-মূল্যের মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে চূড়ান্ত নিয়ম কী হবে, তার ওপরই নির্ভর করবে খরচের বোঝা শেষ পর্যন্ত কার ওপর পড়বে। কাজেই, আপনি যদি একটি সাধারণ ব্যাংক-অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক-অ্যাকাউন্টে UPI ট্রান্সফারের মাধ্যমে আপনার বাড়িওয়ালাকে ৩০,০০০ টাকা পাঠান, তবে এই ৩০,০০০ টাকার ওপর এখনই কোনো UPI ফি কাটা হবে – এমনটা ধরে নেবেন না। ভবিষ্যতে যদি এই ধরনের মার্চেন্ট বা ব্যবসায়িক লেনদেনে MDR কাঠামো প্রযোজ্য হয়, তবেই একমাত্র পেমেন্ট প্রসেস করার খরচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Google Pay, PhonePe বা Paytm-এও কি টাকা কাটা শুরু করবে? না, লেনদেনের পরিমাণ ২,০০০ টাকার বেশি বলেই কোনও ফি নেওয়া শুরু হবে না। সরকারের বিজ্ঞপ্তিতে ২,০০১ টাকা বা তার বেশি টাকার লেনদেনে গ্রাহকদের ওপর নতুন কোনও ফি বসানোর কথা বলা হয়নি। তাই ৫,০০০ টাকার কোনও পেমেন্ট করার সময় হঠাৎ করেই বাড়তি UPI চার্জ যুক্ত হয়ে যাবে – এমনটা ভাবার কোনও-ই কারণ নেই। এখন যেটা পরিবর্তন হতে পারে, তা হল ভবিষ্যতে কোনও পেমেন্ট কোম্পানি, ব্যাংক বা মার্চেন্টদের যদি নির্দিষ্ট কিছু লেনদেনের জন্য চার্জ দিতে হয়, তবে সেই খরচ পরবর্তীতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়।

প্রসঙ্গত, ভারতের অর্থ মন্ত্রক ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’ – এর অধীনে ইউপিআই লেনদেন সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা জারি করেছে। আর তারপরই সাধারণ ইউপিআই ব্যবহারকারীদের মনে একাধিক প্রশ্ন ও বিভ্রান্তি দেখা দিয়েছে – বিশেষ করে ২,০০০ টাকার বেশি লেনদেনে কি বাড়তি চার্জ দিতে হবে? ৪০ টাকার চা খাওয়া থেকে শুরু করে ৩০,০০০ টাকার বাড়ি ভাড়া দেওয়া, সব ক্ষেত্রেই অতিরিক্ত গাঁটের কড়ি গুনতে হবে?

নতুন নিয়মে ঠিক কী বলা হয়েছে?

সরকারি নির্দেশিকা অনুযায়ী, ২,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন এবং RuPay ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টকে সম্পূর্ণ বিনামূল্য রাখা হয়েছে। অর্থাৎ ২,০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কোনও ব্যাংক বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার গ্রাহক বা ছোট দোকানদারের থেকে কোনও প্রকার অতিরিক্ত ফি বা চার্জ কাটতে পারবে না।

ব্যক্তি থেকে ব্যক্তি মানে Person-to-Person বা P2P লেনদেনের ক্ষেত্রে, আপনি যদি আপনার বন্ধু, স্বজন বা বাড়িওয়ালাকে ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠান, তবে তা সম্পূর্ণ বিনামূল্যেই থাকবে। P2P লেনদেনের ক্ষেত্রে টাকার পরিমাণের কোনও ঊর্ধ্বসীমা নেই। ব্যক্তি পর্যায়ে টাকা পাঠালে কোনো প্রকার ইউপিআই ফি প্রযোজ্য হবে না।

অর্থাৎ ৩০,০০০ টাকার বাড়িভাড়া আপনি যদি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি বাড়িওয়ালার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে (P2P) ইউপিআই ট্রান্সফার করেন, তবে তার জন্য কোনও বাড়তি ইউপিআই ফি কাটবে না। বড় দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে মানে Person-to-Merchant বা P2M-এর ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি কেনাকাটায় ০.৪% পর্যন্ত মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা প্রসেসিং ফি কার্যকর হবে।

তবে সরকার অত্যন্ত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে গ্রাহককে চার্জ দিতে হবে না। এই MDR ফি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কাটা যাবে না। ব্যাংক ও পেমেন্ট কোম্পানিগুলো এই MDR মার্চেন্টদের থেকে গ্রহণ করবে। পাশাপাশি মার্চেন্টরা যাতে এই খরচ গ্রাহকের ওপর চাপাতে না পারে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। তবে ছোট ব্যবসায়ী যারা মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট নেন, তারা এই MDR-এর বাইরে থাকবেন। ফলে দেশের প্রায় ৯৬% মার্চেন্ট লেনদেন পুরোপুরি ফি-মুক্তই থাকছে।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

মাঝআকাশে কাঁপছে বোয়িং ৭৩৭ বিমান, ভেঙে পড়ল সিলিং: অসহায় যাত্রীদের মরণ বাচন প্রয়াস

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Search

Recent Posts

  • UPI-তে দিচ্ছেন ৩০,০০০ টাকা , নতুন UPI রুলে কত চার্জ কাটবে গুগল পে, ফোন পে-তে? জেনে নিন বিশদ তথ্য
  • মাঝআকাশে কাঁপছে বোয়িং ৭৩৭ বিমান, ভেঙে পড়ল সিলিং: অসহায় যাত্রীদের মরণ বাচন প্রয়াস
  • মরণঠান্ডা সমুদ্রে ৩ দিন! দু’জনকে হারিয়ে অলৌকিক ভাবে মৃত্যুর মুখে থেকে একা বেঁচে ফিরল ১৫ বছরের কিশোর!
  • জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবসের অনুষ্ঠান সম্পন্ন গৌহাটি সৎসঙ্গ বিহারে
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কড়া দাওয়াই, রাত আটটার পরে থাকা যাবে না ক্যাম্পাসে

Find Us

Address
H.O: Odalbakra Road, Lalganesh
Guwahati (M) -781034, Assam

Phone
+91 9401159452

Email
yubobichitra@gmail.com

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us