বলপূর্বক আক্রমণ, নিজের বসবাসকরা মাটিতে উচ্ছেদ এর হুমকি, আতঙ্কিত পরিবার বিজেপি সরকারের কার্যকালে কতটুকু সুরক্ষিত সাধারণ মানুষ? গ্রামাঞ্চলে চোখ রাখলেই তার প্রমাণ মেলে
যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর, ২৭ সেপ্টেম্বর :- সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন! রাতের অন্ধকারে বলপূর্বক আক্রমণ, নিজের বসবাসকরা মাটিতে উচ্ছেদ এর হুমকি, আতঙ্কিত পরিবার,সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন ভুক্তভোগী পরিবার। কে সেই ব্যাক্তি দেবাশীষ রায়? কার ইশারায় তিন চারজনের দলবল নিয়ে আক্রমণাত্মক সুরে তাঁর দোকান গৃহ উচ্ছেদ করার হুমকি দিয়ে আতঙ্কে ফেলেছে পরিবারটিকে!বড়খলা বিধানসভা সমষ্টির কুয়ারপারের বাসিন্দা সঞ্জয় দে বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন এবং তিনি স্থানীয় বিধায়ক সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত বিচার চাইলেন। অন্যথায় দুষ্কৃতি দেবাশীষ রায় এর দলবল নিয়ে নিজের বসবাসকরা মাটিতে থাকা দোকান ঘর উচ্ছেদের বিরুদ্ধে আইনের দারস্থ হওয়ার হুমকি দিলেন সঞ্জয় সহ তাঁর পরিবার। উল্লেখ্য,আইন-শৃঙ্খলা কঠোর এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর হলেও এ কেমন আক্রমণ বড়খলা বিধানসভা সমষ্টির কুয়ারপারে? প্রশ্ন সচেতন নাগরিকের! অনেকেই চাইলেন স্থানীয় বিধায়ক কিশোর নাথের হস্তক্ষেপ: এবার লক্ষণীয় হবে কে তাঁরা? দেবাশীষ রায় কি সরকারের কোনো দায়িত্বে রয়েছেন? তাহলে কেনই বা বিনা নোটিশে উচ্ছেদ করার ভয় দেখাতে ব্যস্ত হলেন তিনি? সঞ্জয় দে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে বলেন কোন ধরণের নোটিশ বা মৌখিক না বলেই তাঁর নিজ দোকান গৃহ ভেঙে দেওয়ার পরিকল্পনা নিয়ে রাতের অন্ধকারে ৪/৫ জনের দলবল নিয়ে আক্রমণাত্মক সুরে ঘটনাস্থলে পৌঁছেন তাঁরা! এতে পরিবারের সদস্যরা বাধা আরোপ করলে তাদের বিভিন্ন রকমের হুমকি দিয়ে ভয় ভাবুকি দেখান তাঁরা। শীঘ্রই এব্যাপারে নিরপেক্ষ তদন্তের জন্য বিধায়ক কিশোর নাথ এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্বামী স্ত্রী সহ পরিবারের সদস্যরা।
