অভিযান
বেশ তবে, মায়াজালে আবদ্ধ করে মুখ ফিরিয়ে চললে?
কত অজানারে জানাইলে তুমি আমার এহেন কর্মকান্ড, লাজে রাঙা হয়ে আজও চলি পথে পথে।
সোনার রাজপ্রাসাদে হারিয়ে গেলো লৌহ ইস্পাত!
এবারে তোমার সময় ফুরিয়ে এলো, পিছু ডাকের শব্দে কেঁপে উঠল এই মন।
তবে কি তোমার সুর বিচরণ করে চলেছে আমার আঙিনায়?
একটি বার যদি মৃদুমন্দ বাতাসে মিশে তোমার সুবাস আমায় স্পর্শ করে, থমকে যাবো অসংশয়ে তোমারই মুখপানে চেয়ে !
–মানসী পাল পুরকায়স্থ
শিলচর,আসাম