বইয়ের পোস্টারটির জন্য অশেষ ধন্যবাদ ও বইটির জন্য আন্তরিক অভিনন্দন। মেলায় গিয়ে বইটি কেনার ইচ্ছে রইল। আমি আমার পরিচিত মহল ছাড়াও প্রবাসী সংবাদমাধ্যম, পোর্টাল এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন বাঙালি সংগঠনের কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে বইটির বিষয়ে জানাব।
বইটির কোনো রিভিউ বা আলোচনা থাকলে টেক্সট আকারে পাঠাতে পারেন। আমার সম্পর্কিত নিউজ পোর্টালে সেটি সংবাদ হিসেবে প্রকাশিত হলে সবার সাথে লিঙ্কটি শেয়ার করতে সুবিধা হবে।
আপনার দিনটি ভালো কাটুক।
শুভেচ্ছান্তে,
রত্নজ্যোতি দত্ত
