সাহিত্য সংস্কৃতি জিইয়ে রাখতে উদ্যোগী ভূমিকায় মা দূর্গার বন্দনা আয়োজনে লালগণেশ মঙ্গলময়ী সার্বজনীন পূজা কমিটি
সানি রায়, গুয়াহাটি, ১৭ অক্টোবর :- সাহিত্যে একাডেমী পুরস্কার প্রাপ্ত দিগন্ত বিশ্ব শর্মার হাতেই উদ্বোধন “জ্ঞান মন্দির” থিম নিয়ে বৃহত্তর ওদালবাক্রা সার্বজনীন পূজা মন্দির কমিটির দূর্গাপূজা। এবার নিজের সাহিত্য সংস্কৃতি ধরে রাখার এক উদ্যমী প্রচেষ্টায় লাল গণেশ অঞ্চলের মঙ্গলময়ী সার্বজনীন পূজা কমিটির শারদ বন্দনা। তাদের এই উদ্যোগ শিক্ষা সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এই থিম মানব কল্যাণে আরো ও একধাপ সচেতনতা বৃদ্ধি করতে এক অপূরণীয় ভূমিকা নেওয়ার কথা অনেকেই প্রকাশ করেছেন। আজকের জগতে জাতির অন্ধকার মোচনে আলোর প্রদীপ জ্বালিয়ে দেয় একমাত্র শিক্ষা,আর সেই শিক্ষা সভ্যতা সংস্কৃতি ধরে রাখার এক নবীন প্রজন্মের মধ্যে উৎপীড়ন জাগিয়ে দেওয়ার যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে লাল গণেশ মঙ্গলময়ী সার্বজনীন পূজা কমিটি তা সত্যিকারের প্রশংসনীয় বললেন ষষ্ঠী পূজার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন উপস্থিত অতিথিরা। এদিন মঙ্গলময়ী সার্বজনীন পূজা মণ্ডপ যেন এক সভ্যতার ইতিহাসে লিপিবদ্ধ হয়ে রইলো। জমজমাট আয়োজন এবং বর্তমান যুগায়নে আধুনিকতার উর্ধে উঠে এই আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে মহানগরীর বিভিন্ন প্রান্তে। তাঁরা প্রতিবারের ন্যায় এবারও বিশেষ উদ্যোগ এবং উদ্যমী প্রচেষ্টায় পাড়াপড়শি নিয়ে আনন্দে মাতোয়ারা করে তুলেছে। প্রশাসনের সহযোগিতায় আয়োজক কমিটির তৎপরতায় লাল গণেশ মঙ্গলময়ী সার্বজনীন পূজা কমিটি এবার আকর্ষণ কেড়েছে এতদ অঞ্চলের ভক্ত প্রাণ মানুষের মধ্যে। সবমিলিয়ে তাদের এই উদ্যোগ এখানেই সীমাবদ্ধ না রেখে বিজয়া সম্মেলন সহ একাধিক আয়োজন তাঁরা হাতে নিয়েছে বলে সূত্রের খবর।

