Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • নিজুত মইনা ও নিজুত বাবু প্রকল্পে কাছাড়ে ২৮,৩৩৭ পড়ুয়ার হাতে চেক বিতরণ
  • পুজোয় যানজট, বিদ্যুৎ, জল ও নিরাপত্তায় বিশেষ নজর শিলচর পুরনিগমের, রাস্তার ধারে মন্ডপ নির্মাণে মিলবে না অনুমতি
  • শিলচরের জন জাগরণ সমাবেশ রাজপথে
  • লংকা উদালী কলেজের রূপালী জয়ন্তী বর্ষ উদযাপন, এলাকায় ব্যাপক সাড়া
  • ত্রিপুরায় ব্যতিক্রমী উদ্যোগ শারদ বোধন ঘিরে, আগমনীর সুরে বিশালগড়ে যোগে শক্তি, ধ্যানে শান্তির বার্তা

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ই-পেপার/ম্যাগাজিন
Close

Search

আঞ্চলিক

নিজুত মইনা ও নিজুত বাবু প্রকল্পে কাছাড়ে ২৮,৩৩৭ পড়ুয়ার হাতে চেক বিতরণ

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
October 16, 2026 2 Min Read
0

জনসংযোগ, শিলচর :- মুখ্যমন্ত্রীর নিজুত মইনা এবং মুখ্যমন্ত্রীর নিজুত বাবু প্রকল্পের অধীনে বৃহস্পতিবার কাছাড় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৮,৩৩৭ জন পড়ুয়ার মধ্যে চেক বিতরণ করা হয়। এর মধ্যে নিজুত মইনা প্রকল্পে ২৪,৯০৭ জন ছাত্রী এবং নিজুত বাবু প্রকল্পে ৩,৪৩০ জন ছাত্র আর্থিক সহায়তা পেয়েছেন। জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা, শিক্ষাক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং বাল্যবিবাহের প্রবণতা হ্রাস করার লক্ষ্যে অসম সরকার মুখ্যমন্ত্রীর নিজুত মইনা প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করে তাঁদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে, আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির উপর শিক্ষার ব্যয়ভার কমানো এবং স্কুল কলেজ থেকে ছাত্রীদের না পড়ার হার হ্রাস করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। অন্য দিকে, মুখ্যমন্ত্রীর নিজুত বাবু প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষায় অধ্যয়নরত যোগ্য ছাত্রদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য হল আর্থিক সীমাবদ্ধতার কারণে যাতে পড়ুয়াদের উচ্চশিক্ষা ব্যাহত না হয় তা নিশ্চিত করতে সহায়তা করা। প্রকল্প দুটির মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষাজীবনে আর্থিক সহায়তা জোগানোর পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ গঠনের সুযোগ সম্প্রসারিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মী সজলেন্দু দাস লস্কর উপভোক্তাদের হাতে চেক তুলে দেন। কাছাড় কলেজে চেক বিতরণ করেন উধারবন্দের প্রাক্তন বিধায়ক মিহিরকান্তি সোম। বড়খলার গভর্নমেন্ট মডেল কলেজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার। শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে চেক বিতরণ করেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়। উধারবন্দের জগন্নাথ সিং কলেজে এই কর্মসূচিতে অংশ নেন উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। সোনাইয়ের জনতা কলেজে উপভোক্তাদের হাতে চেক তুলে দেন সমাজকর্মী স্বপন শুক্লবৈদ্য। কাটিগড়া আঞ্চলিক ডিগ্রি কলেজে চেক বিতরণ করেন সমাজকর্মী গোপালকান্তি রায়। সোনাইয়ের মাধবচন্দ্র দাস কলেজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আমিনুল হক লস্কর এবং সোনাই পুরসভার উপ-সভাপতি শেখ সাহারুল আলম লস্কর। মহেন্দ্রকুমার দে কলেজে উপভোক্তাদের হাতে চেক তুলে দেন বিধায়ক অমিয় দাস। লক্ষীপুরের নেহরু কলেজে চেক বিতরণ করেন লক্ষীপুর পুরসভার সভাপতি মৃণালকান্তি দাস। শিলচরের রাধামাধব কলেজে পড়ুয়াদের হাতে চেক তুলে দেন শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। লক্ষীপুরের সতীন্দ্রমোহন দেব কলেজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপুরি উন্নয়ন পরিষদের চেয়ারপার্সন রীনা সিংহা। কাটিগড়ার সত্যরঞ্জন কলেজে চেক বিতরণ করেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শিলচর কলেজে এই কর্মসূচিতে অংশ নেন সমাজকর্মী অমিতাভ রায়। শিলচর পলিটেকনিকে চেক বিতরণ করেন সমাজকর্মী অমরেন্দ্র পাল। শিলচরের টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) উপভোক্তাদের হাতে চেক তুলে দেন সমাজকর্মী চিকিৎসক চন্দন দে। বড়খলার ওয়েস্ট শিলচর কলেজে চেক বিতরণ করেন বিধায়ক কিশোর নাথ। শিলচর উইমেন্স কলেজে উপভোক্তাদের হাতে চেক তুলে দেন সমাজকর্মী রূপম সাহা। এ দিন গুয়াহাটিতে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে করা হয়। কেন্দ্রীয় অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা ছাত্রছাত্রীদের হাতে চেক তুলে দেন। এর ফলে কাছাড় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়া ও অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা কেন্দ্রীয় অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পান।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

পুজোয় যানজট, বিদ্যুৎ, জল ও নিরাপত্তায় বিশেষ নজর শিলচর পুরনিগমের, রাস্তার ধারে মন্ডপ নির্মাণে মিলবে না অনুমতি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us