শিলচরের জন জাগরণ সমাবেশ রাজপথে
যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর :- বরাক উপত্যকার বিজেপি নেতা – মন্ত্রী – সাংসদ কে সঙ্গে নিয়ে বিরাট সমাবেশ রাজপথে। কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো, মূলত দেশের স্বার্থে এবং অপশক্তির বিরুদ্ধে তাদের এই সমাবেশ। সমাবেশে হাজার হাজার লোকের মুখে বিজেপি সরকারের জয়জয়কার স্লোগান, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ডঃ হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ,অমিত শাহ জিন্দাবাদ নারা লাগিয়ে উত্তাল সমগ্র শহরের প্রান্ত।একদিকে পূজোর বাজারের ব্যস্ততম সড়কপথ, অন্যদিকে বিজেপির প্রতিবাদ সমাবেশ ঘিরে শিলচরের মানচিত্র যেন ভিন্ন রূপ নেয়।