Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • মায়ের বিদায় ও সিঁদুরখেলা পারস্পরিক সৌহার্দ্য: বিদায়ের বেদনায়,মিলনের আনন্দ!
  • কৃষ্টি সংস্কৃতির বিকাশ,আর সমন্বয় দুটোই প্রস্ফুটিত রাজ্যের প্রাণকেন্দ্র গৌহাটিতে
  • প্রতিমা পূজা ও প্রতিমা বিসর্জনের নেপথ্যে পৌরাণিক তথ্য কাহিনী আজ ও বিদ্যমান
  • সাহিত্য সংস্কৃতি জিইয়ে রাখতে উদ্যোগী ভূমিকায় মা দূর্গার বন্দনা আয়োজনে লালগণেশ মঙ্গলময়ী সার্বজনীন পূজা কমিটি
  • সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত দিগন্তের হাতেই উদ্বোধন “জ্ঞান মন্দির” থিম নিয়ে বৃহত্তর ওদালবাক্রা সার্বজনীন পূজা মন্দির কমিটির দূর্গাপূজা

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ই-পেপার/ম্যাগাজিন
Close

Search

রাজ্য

বাঙালি জাতীয় পরিষদের তিনসুকীয়া জেলা কমিটি গঠিত, বাঙালি স্বার্থে আন্দোলন জোরদারের হুঙ্কার !

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
September 7, 2026 2 Min Read
0

বাঙালি জাতীয় পরিষদের তিনসুকিয়া জেলা কমিটি গঠন সম্পন্ন হলো। এই সভা স্থানীয় প্রমোদ হোটেলের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় পৌরহিত্য করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উত্তম দাস। ৩১ জন সদস্য নিয়ে তিনসুকিয়া জেলা কমিটি গঠন করা হয়েছে।
সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্ত পাল তাঁর ভাষণে মুখ্যমন্ত্রীর এক বক্তব্যের উদ্ধৃতি দেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছেন যে তাঁর শাসনকালে হিন্দু বাঙালিদের নাকি কোনো অসুবিধাই হচ্ছে না। যদিও বাস্তব ছবি হচ্ছে নিষ্পেষিত ছিন্নমূল এই জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার অত্যন্ত ষড়যন্ত্র মূলক ভাবে সঙ্কুচিত করা পরিলক্ষিত হচ্ছে। স্বাধীনতার পর থেকেই অসম মন্ত্রীসভায় তিন বা চারজন হিন্দু বাঙালি মন্ত্রী অন্তর্ভুক্ত ছিলেন। জনসংখ্যার অনুপাতে প্রায় সত্তর লক্ষ বাঙালির প্রতিনিধিত্বের জন্য মাত্র একজন মন্ত্রী বরাদ্দ করেছে বর্তমান সরকার। চিত্ত পাল তাঁর ভাষণে আরও বলেন, তিনসুকিয়া থেকে শিলচরের দূরত্ব হচ্ছে ৫৫০ কিলোমিটার এবং গোসাইগাঁও থেকে শিলচরের দূরত্ব হচ্ছে ৬৪০ কিলোমিটার। বরাক উপত্যকার একজন হিন্দু বাঙালি মন্ত্রীকে শুধু বরাক উপত্যকার মধ্যে সীমাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। তাঁকে ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিদের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। সুতরাং ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিরা এই জনগোষ্ঠীর একজন মন্ত্রী না পাওয়ার দরুণ তাঁদের অভাব অভিযোগ তুলে ধরতে পারছেন না। ফলশ্রুতিতে হিন্দু বাঙালিরা অভিভাবকহীন হতে বাধ্য হয়েছেন। তাছাড়া, এই উপত্যকার হিন্দু বাঙালির দলীয় প্রার্থিত্ব হ্রাস করার পাশাপাশি বাঙালি বিধায়কের সংখ্যাও সীমিত করে দেওয়া হয়েছে। আগন্তুক দিনে বাঙালি জাতীয় পরিষদ হিন্দু বাঙালির এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই তীব্র করে তুলবে বলে চিত্ত পাল মন্তব্য করেন।
পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজকুমার দেব প্রদত্ত ভাষণে বাঙালি মন্ত্রী বিধায়কদের সমালোচনা করে বলেন, বাঙালি সমাজের প্রতি তাঁদেরও দায়িত্ব রয়েছে। শুধু নির্বাচনে জয়ী হয়ে সাংসদ ও বিধায়ক হওয়াটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। হিন্দু বাঙালির আর্থ-সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক অধিকার রক্ষার জন্য মন্ত্রী বিধায়ক তথা লোকসভা ও রাজ্যসভার সাংসদেরা সরকারের সঙ্গে আলোচনা করে দাবী আদায় করতে পারেন। ওদিকে, বরাক উপত্যকার জন্য এক নীতি ও ব্রহ্মপুত্র উপত্যকার ক্ষেত্রে ভিন্ন নীতি। তা অত্যন্ত দূর্ভাগ্যজনক! বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার বিভাজন না টেনে উভয় উপত্যকার হিন্দু বাঙালিদের একত্রিত করে বৃহত্তর অসমের অংশীদার করতে আহ্বান তিনি জানান।
কেন্দ্রীয় কমিটির অন্যতম সাধারণ সম্পাদক উত্তম দাস বলেন, অসমের সত্তর লক্ষ হিন্দু বাঙালির আর্থ- সামাজিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখতে অবিলম্বে “বাঙালি অটোনোমাস কাউন্সিল ( স্যাটেলাইট)” গঠন করা উচিত। তিনি বাঙালিদের মধ্যে ঐক্য স্থাপন করার পাশাপাশি অসমের সকল জনগোষ্ঠীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। কেন্দ্রীয় উপ সভাপতি আপন দাস বলেন, বাঙালির মধ্যে একতা না থাকার দরুন আজ মাথায় ডি ভোটারের তকমা নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। তিনসুকিয়া বঙ্গীয় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল বয়োজ্যেষ্ঠ পুলকেশ বসু বাংলা মাধ্যম বিদ্যালয় গুলির বাস্তব দুরবস্থা তুলে ধরেন। সভায় শংকর দাস ও সুরোজিৎ দাস সহ অনেকেই বক্তব্য রাখেন। সভার শেষে লাঞ্চের ব্যবস্থাও করা হয়েছিল। উক্ত সভা এবং কমিটির গঠনে ব্যাপক সাড়া ফেলেছে রাজ্যের বাঙালি সমাজে।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

পুলিশিং দ্য রিপাবলিক প্রকাশে পুলিশের জবাবদিহি নিয়ে সরব বিচারপতি ভুঁইয়া

Next

ভিএইচপির ৬২তম প্রতিষ্ঠা দিবসের বৈঠক অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us