Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • বৃহত্তর ওদালবাক্ৰা সার্বজনীন পূজা কমিটির বিজয়া সম্মিলনী, কৃতি ছাত্র-ছাত্রী ও প্রবীণ নাগরিক সংবর্ধনা সম্পন্ন
  • ভুবনেশ্বর সাধু ঠাকুর মন্দিরের নতুন প্রবেশদ্বারের শিলান্যাস বিধায়ক কিশোর নাথের, ‘ভুবনেশ্বর ধাম’ ঘোষণার দাবি গ্রামবাসীদের
  • কাছাড়ে ১৬২টি গ্রাম পঞ্চায়েত ও চার পুরসভা এলাকায় জোরকদমে চলছে খেল মহারণ ৩.০
  • সুরক্ষিত শৈশব অভিযানে কাছাড়ের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু সুরক্ষা ও আইনি সচেতনতা কর্মসূচি
  • দীপাবলি ও কালীপুজোকে সামনে রেখে বাজি বিক্রি ও পোড়ানোর ক্ষেত্রে কঠোর নির্দেশিকা – ধলাই সম জেলা প্রশাসনের!

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ই-পেপার/ম্যাগাজিন
Close

Search

আঞ্চলিক

বৃহত্তর ওদালবাক্ৰা সার্বজনীন পূজা কমিটির বিজয়া সম্মিলনী, কৃতি ছাত্র-ছাত্রী ও প্রবীণ নাগরিক সংবর্ধনা সম্পন্ন

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
November 12, 2026 4 Min Read
0

রঞ্জিত ধর গুয়াহাটি, ১২ নভেম্বর: বৃহৎ আয়োজনের মাধ্যমে বিজয়া সম্মিলনী পালন করলো বৃহত্তর ওদালবাক্রা সার্বজনীন পূজা মন্দির কমিটি। এই উপলক্ষে গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ওদালবাক্রা অঞ্চলের কৃতি ছাত্র-ছাত্রী ও প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাশিল্পী বিকাশ সরকার। তিনি ছাড়াও এদিন মঞ্চ অলংকৃত করেন পরিচালন সমিতির সভাপতি রবীন্দ্র চন্দ্র দে, সাধারণ সম্পাদক যীশু ভট্টাচার্য , উপদেষ্টা দিলীপ দাস ও ডক্টর জ্যোতির্ময় সেনগুপ্ত।
অতিথি ও সদস্যদের সংবর্ধনার পর অনুষ্ঠানের উদ্দেশ্য ও কমিটির কর্মকাণ্ডের বিস্তারিত ব্যাখ্যা করেন সাধারণ সম্পাদক যীশু ভট্টাচার্য্য। তিনি এ বছরের দুর্গোৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য মন্দির কমিটির সকল সদস্য ও স্থানীয় জনসাধারণের প্রতি অকুণ্ঠ ধন্যবাদ জ্ঞাপন করেন। সেইসঙ্গে মন্দিরের সর্বাঙ্গীন উন্নতির জন্য সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।
প্রথম দিনের প্রধান অতিথির ভাষণে বিকাশ সরকার বিজয়া সম্মিলনীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে “আত্মীয়” শব্দের অর্থ বা তাৎপর্য প্রসঙ্গ তুলে আনেন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও যে ব্যাংক ব্যবস্থা গ্রহণ সম্পর্কে বিস্তারিত সাধারন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করেন ও বিজয়া সম্মিলনীকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, সেকথা উল্লেখ করে তিনি বলেন এই চরম একাকিত্বের যুগে এ-জাতীয় সম্মিলনই পারে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও অটুট করতে। এর পর বৃহত্তর ওদালবাক্ৰা অঞ্চলের যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৮০% শতাংশের বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ ৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা পত্র, সরাই, কলম, ফুলাম গামোছা আদি দিয়ে সংবর্ধনা জানানো হয় । মন্দির কমিটির মুখ্য উপদেষ্টা দিলীপ দাস মহাশয়ের প্রয়াত পত্নী সাবিত্রী মেমোরিয়াল স্টুডেন্ট অফ দি ইয়ার এওয়ার্ড ২০২৫ প্রদান করা হয় শুভম নন্দী ও ২০২৬ প্রদান করা হয় আনসিতা রায়কে এবং সাবিত্রী মেমোরিয়াল ট্যালেন্ট স্কলারশিপ এওয়ার্ড ২০২৫ প্রদান করা হয় দীপা দেবনাথ ও ২০২৬ প্রদান করা হয় পিযুষ পাল কে, এই চারজনই স্থানীয় সরকারি বিবেকানন্দ বিদ্যাপীঠ এর ছাত্র, এদের পুরষ্কার হিসেবে দেওয়া হয় নগদ পাঁচ হাজার টাকা, মানপত্র ও স্মারক। সেদিনের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করে ওদালবাক্ৰা তরুণ সংঘের হয়ে রূপা সাহা ও সহ-শিল্পীবৃন্দ এতে তবলায় সঙ্গীত করে রাহুল রায়। কলাশ্রী নৃত্য ক্ষেত্র হয়ে নিশা বিশ্বাস এর পরিচালনায় মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা এরপর শুভমিতা দাস এর একক বংশিবাদনে মুগ্ধ দর্শকবৃন্দ। ধামাইল নৃত্য পরিবেশন করেন “শ্যামের বাঁশি” নৃত্য গোষ্ঠি। নৃত্য গুরু তপোজা সেনগুপ্ত পরিচালনার অপূর্ব সমবেত নৃত্য পরিবেশন করেন পাঁচ জন্য শিশু শিল্পী। করেন সাউথ পয়েন্ট ভিজ্যুয়াল এন্ড পারফর্মিং আর্ট এর হয়ে মীনাক্ষী দেব হাজরিকা পরিবেশিত আধুনিক নৃত্য। নৃত্য গুরু গীতাঞ্জলি দাস এর পরিচালিত “দেভাঙ্গানা” জুনিয়র গ্রুপ ও দেভাঙ্গানা সিনিয়র গ্রুপ এর দুটি সমবেত নিত্য ক্রমে ” দুর্গা বন্দনা” ও আদিত্রিয়া দুর্গা-কালী রূপ। সেদিনের মূল আকর্ষণ রঙ্গলি স্কুল অফ ফাইন আর্টস অ্যান্ড মিউজিক স্কুলের সঙ্গীত শিক্ষিকা ও ছাত্রীদের দ্বারা পরিবেশিত আধুনিক গানের অনুষ্ঠান। দ্বিতীয় দিনে সভার শুরুতে মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র চন্দ্র দে সভার উদ্দেশ্য ব্যাখ্যা ও বিজয়া সম্মিলনীর তাৎপর্য তুলে ধরে আমন্ত্রিত অতিথিদের মাঝে। অতিথিদের স্বাগত ও সংবর্ধনা জানানোর পর দ্বিতীয় দিনের কর্মসূচিতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসমের বিশিষ্ঠ প্রবীন সঙ্গীত শিল্পী তথা জ্যোতিচিত্রবন ফ্লিম স্টুডিও এর অধ্যক্ষ বিদ্যাসাগর বরা। ওদালবাক্রা অঞ্চলের ছয়জন প্রবীণ ও বিশিষ্ট নাগরিক আশু রানী শীল, বীথিকা দাশগুপ্ত, শুভ্রা ভট্টাচার্য্য, সুষমা ঘোষ, ভুলুরানি মজুমদার ও দিপালী ধরকে সংবর্ধিত করা হয়। ছয়জনের হয়ে বীথিকা দাশগুপ্ত তাঁর ভাষণে ওদালবাক্রার এই মন্দিরের উন্নয়নের অতীত ও বর্তমানের ইতিহাস তুলে ধরেন। এবার এই মন্দির কমিটি দুটি দ্বিতীয় শারদ সম্মানে পুরস্কৃত হয়, তাই “জ্ঞান মন্দির” থিম এ যিনি মণ্ডপতৈরি করে জনসাধারণ এর মধ্যে সুন্দর করে উপস্থাপন করে সেই ব্যক্তি সঞ্জয় গাঙ্গুলি কে বিশেষ সংবর্ধনা প্রদান করে মন্দির কমিটি। বিদ্যাসাগর মহাশয় সু-গায়ক এর সঙ্গে সঙ্গে সুবক্তাও বটে, তিনি বলেন মন্দির কমিটির পুঙ্খানুপুঙ্খ ভাবে চারপাশের পরিবেশ বান্ধব শিক্ষার্থী এবং জেষ্ঠ্য অভিভাবকদের একই মঞ্চে সম্মান জানিয়ে আগন্তুক প্রজন্মের কাছে বার্তা সুলভ প্রয়াস তারপর কিছু স্বরচিত অসমীয়া গীত, গোয়ালপাড়িয়া লোকগীত, ভূপেন সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে। পুরস্কৃত করা হয় শারদোৎসব চলাকালীন বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের। ক্যারম প্রতিযোগীতায় গ্রুপ এ প্রথম সেলিম জাভেদ ও রিকি আহমেদ, দ্বিতীয় রাজকুমার গোস্বামী ও সুমন্ত চক্রবর্তী, তৃতীয় হয়েছেন উত্তম সরকার ও জয়দ্বীপ সিং। গ্রুপ বি তে প্রথম সৈকত বণিক ও সুরজ আলী, দ্বিতীয় শ্যামল ঘোষ ও ভুলন পাল, তৃতীয় স্থানে রয়েছেন নান্টু রায় ও রাহুল রায়। রঙ্গোলি ও আল্পনা আঁকায় বিজয়ী হয়েছেন গ্রুপ এ তে প্রথম ত্রম্বক ভরদ্বাজ, দ্বিতীয় রাজদীপ মণ্ডল, তৃতীয় এনাক্ষী নাথ। গ্রুপ বি তে প্রথম জেনেছা পাল, যুগ্ম ভাবে দ্বিতীয় পাপিয়া মণ্ডল ও ঋদ্ধিকা ভরদ্বাজ, তৃতীয় স্থানে সঞ্জীব দাস। চিত্রাংকন প্রতিযোগিতায় ক-শাখা বিজয়ী ১ম নীলাঁশ রায় চৌধুরী, ২য় আদিতম সাহা ও ৩য় রেয়াংশ দেবনাথ। খ-শাখা বিজয়ী ১ম মিষ্টি জয়স্বল, ২য় ধ্রুভিকা চক্রবর্তী ও ৩য় নীল চন্দ। গ-শাখা বিজয়ী ১ম বিদিশা কলিতা, ২য় অসমীয়া রায় ও ৩য় হানসিকা বিশ্বাস। এবং ঘ-শাখা বিজয়ী ১ম আদিশ্রী দাস, ২য় জয়ভীর নাথ ও ৩য় জয়িতা রায়।
নৃত্য প্রতিযোগীতায় জুনিয়র গ্রুপ এ প্রথম লয়না দাস, দ্বিতীয় নিশিতা রায় চৌধুরী ও তৃতীয় সৌমিলি মণ্ডল এবং সিনিয়র গ্রুপ এ
প্রথম দিব্যাংকা শীল, দ্বিতীয় সানভী সেন ও তৃতীয় জয়াশ্রী সরকার। এদের সকলকে এদিনের অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই নিত্যাঙ্গনা নর্তকী র নৃত্যগুরু সঞ্চিতা দেববর্মণ পরিচালনায় পরিবেশিত হয় দুটি সমবেত নৃত্য “দুর্গা বন্দনা ও কৃষ্ণ-কালী”। একক নিত্য পরিবেশনে করেন নিত্যাগুরু মালয়াশ্রী চৌধুরী। ইন্সানে ডান্স স্টার্স এর হয়ে নিত্যগুরু শুভম রয় এর পরিবেশনায় হিপ-হপ গ্রুপ ডান্স। নিবেদিতা কালচারাল ইনস্টিটিউট এর দুটি সমবেত নিত্য পরিবেশনা “পাপ্পেট শো ও রিদম অফ যোগা”। এরপর রাজ্যের বিশিষ্ট সংগীত শিল্পী বর্ণালী বশিষ্ঠ এর সঙ্গীত পরিবেশন মাধ্যমে মঞ্চ মাতিয়ে তোলে ছাপ রেখে যান তিনি। বাধ্যযন্ত্রে সহযোগিতা করেন প্যাডে সম্রাট ভট্টাচার্য, কি-বোর্ডে পিন্টু চক্রবর্তী, গিটারে শান্তনু বড়া ও ঢোলক এ পিন্টু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নবকুমার চক্রবর্তী ও রঞ্জিত ধর। সহযোগিতায় ছিলেন বিজয় মজুমদার, সৈকত বণিক, তন্ময় পাল, ও মন্দির কমিটির সদস্য বৃন্দ। আনুষ্ঠানিক ধন্যবাদ জানান পরিচালনা কমিটির সাংস্কৃতিক সম্পাদক রঞ্জিত কুমার ধর।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

ভুবনেশ্বর সাধু ঠাকুর মন্দিরের নতুন প্রবেশদ্বারের শিলান্যাস বিধায়ক কিশোর নাথের, ‘ভুবনেশ্বর ধাম’ ঘোষণার দাবি গ্রামবাসীদের

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us