Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • ভুবনেশ্বর সাধু ঠাকুর মন্দিরের নতুন প্রবেশদ্বারের শিলান্যাস বিধায়ক কিশোর নাথের, ‘ভুবনেশ্বর ধাম’ ঘোষণার দাবি গ্রামবাসীদের
  • কাছাড়ে ১৬২টি গ্রাম পঞ্চায়েত ও চার পুরসভা এলাকায় জোরকদমে চলছে খেল মহারণ ৩.০
  • সুরক্ষিত শৈশব অভিযানে কাছাড়ের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু সুরক্ষা ও আইনি সচেতনতা কর্মসূচি
  • দীপাবলি ও কালীপুজোকে সামনে রেখে বাজি বিক্রি ও পোড়ানোর ক্ষেত্রে কঠোর নির্দেশিকা – ধলাই সম জেলা প্রশাসনের!
  • শিলচরে বিকশিত ভারত যুব সংসদের ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে মতবিনিময় কাছাড়ের ১৩৫ জন যুবক-যুবতীর

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ই-পেপার/ম্যাগাজিন
Close

Search

খেলাধুলা

কাছাড়ে ১৬২টি গ্রাম পঞ্চায়েত ও চার পুরসভা এলাকায় জোরকদমে চলছে খেল মহারণ ৩.০

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
November 11, 2026 3 Min Read
0

গ্রাম থেকে শহর,খেলার মাঠে সামিল তরুণ প্রজন্ম, ক্রীড়া প্রতিভা অন্বেষণে জেলাজুড়ে উৎসাহের আবহ

জনসংযোগ শিলচর , ১১ নভেম্বর: কাছাড় জেলাজুড়ে ক্রমশ গতি পাচ্ছে খেল মহারণ ৩.০। জেলার ১৬২টি গ্রাম পঞ্চায়েত (জিপি) এবং চারটি পুরসভা এলাকায় একযোগে চলছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। গ্রামীণ ও শহরাঞ্চলের তরুণ ক্রীড়াবিদদের অংশগ্রহণে গোটা জেলাতেই তৈরি হয়েছে ক্রীড়া উৎসবের আবহ। খেলাধুলার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের প্রতিভা তুলে ধরার পাশাপাশি তাদের উৎসাহিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
গত ৭ নভেম্বর কাছাড় জেলায় এই ক্রীড়া কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। তার পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে একাধিক ক্রীড়া বিভাগে প্রতিযোগিতা ঘিরে তরুণ খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। জেলা ক্রীড়া আধিকারিকের তত্ত্বাবধানে গোটা কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন খেল মহারণ ৩.০-র ব্রাঞ্চ অফিসার তথা সহকারী আয়ুক্ত মাসি টোপনো, এ.সি.এস. এবং কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিম, এ.সি.এস.।

ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পুরসভা এলাকায় একাধিক বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল বদরপুর পুরসভা, ডার্বি গ্রাম পঞ্চায়েত, জিরিঘাট গ্রাম পঞ্চায়েত, লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত এবং বাদ্রী করইকান্দি গ্রাম পঞ্চায়েত। নয়াগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় দিগর ফুলেরতল পার্ট-১ এবং কন্ঠাগ্রামের মধ্যে একটি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে ম্যাচটি ঘিরে এলাকায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়।

একই ভাবে বিন্নাকান্দি উন্নয়ন খণ্ডের দেওয়ান গ্রাম পঞ্চায়েত এবং কাপ্তানপুর বরমামদা গ্রাম পঞ্চায়েতেও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার আয়োজন ও ব্যবস্থাপনা সরেজমিনে খতিয়ে দেখতে কাছাড়ের জেলা ক্রীড়া আধিকারিক জেলার বিভিন্ন প্রতিযোগিতাস্থল পরিদর্শন করেন। চলতি প্রতিযোগিতাগুলি নিজে উপস্থিত থেকে তদারকির পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিক ও আয়োজকদের সঙ্গে সমন্বয় সাধনের কাজও করেন তিনি।

চলতি ক্রীড়া উদ্যোগ সম্পর্কে নিজের অভিমত জানাতে গিয়ে কাছাড়ের জেলা ক্রীড়া আধিকারিক বলেন, “তৃণমূল স্তরে ক্রীড়া প্রতিভা চিহ্নিত করা এবং তাদের উৎসাহিত করার ক্ষেত্রে খেল মহারণ ৩.০ একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। জেলার ১৬২টি গ্রাম পঞ্চায়েত এবং চারটি পুরসভা এলাকায় তরুণ খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে কাছাড়ের যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ক্রমশ বাড়ছে। প্রতিটি প্রতিযোগিতাস্থলে যাতে সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে প্রতিযোগিতা পরিচালিত হয়ব তা নিশ্চিত করাই আমাদের প্রয়াস। এই উদ্যোগের মাধ্যমে জেলার প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়রাও নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন এবং উচ্চতর পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের স্বপ্ন দেখতে পারবেন। আমি সমস্ত তরুণ ক্রীড়াবিদকে উৎসাহের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার, প্রকৃত ক্রীড়াসুলভ মানসিকতা বজায় রাখার এবং এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।”

এদিকে,খেল মহারন ৩.০ এর প্রতিযোগিতাগুলির সুষ্ঠু পরিচালনা ও কার্যকর সমন্বয়ের স্বার্থে জেলার বিভিন্ন উন্নয়ন খণ্ড এবং পুরসভা এলাকায় দায়িত্বপ্রাপ্ত প্রযুক্তিগত আধিকারিকদের নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন কালাইনের দায়িত্বে নবজিৎ দাস, কাটিগড়ার দায়িত্বে অজিশ হাসনু, শিলচর উন্নয়ন খণ্ডের দায়িত্বে ভবানী উপাধ্যায়, শিলচর পুরসভার দায়িত্বে দেবেন কোঁওর, উদারবন্দের দায়িত্বে দেবপ্রসাদ দাস, রংপুরের দায়িত্বে বিনয় তালুকদার, টাপাংয়ের দায়িত্বে ঈশান্ত ডোলে, বড়খলার দায়িত্বে দিব্যজ্যোতি দুয়ারা, সোনাইয়ের দায়িত্বে খিরাম কাথার, বাঁশকান্দির দায়িত্বে মুনীন্দ্র দাস, ধলাইয়ের দায়িত্বে নকুল হোজাই, বড়জালেঙ্গা ও পালংঘাটের দায়িত্বে রনুজ পেগু, লক্ষ্মীপুর পুরসভা ও লক্ষ্মীপুর উন্নয়ন খণ্ডের দায়িত্বে কৃষ্ণমোহন সিংহ, বিনাকান্দির দায়িত্বে রঞ্জন কুমার দাস এবং রাজাবাজারের দায়িত্বে কুসুম ডেকা।

এ ছাড়াও, বিভিন্ন প্রতিযোগিতাস্থলে যাতে সুশৃঙ্খল, পরিকল্পিত ও সমন্বিতভাবে ক্রীড়া কর্মসূচি পরিচালিত হয়, তা নিশ্চিত করতে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কাছাড়ের জেলা আয়ুক্ত মনোনীত একজন আধিকারিক এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে সংশ্লিষ্ট এলাকার থানার ভারপ্রাপ্ত আধিকারিক, স্থানীয় ক্রীড়া ক্লাবগুলির সভাপতি ও সম্পাদক, গ্রাম পঞ্চায়েত সচিব, শারীরশিক্ষার প্রশিক্ষক, কোচ, গ্রাম সেবক এবং সহকারী শিক্ষকরা রয়েছেন। পাশাপাশি স্থানীয় বিশিষ্ট ক্রীড়াবিদদের মধ্য থেকেও একজন পুরুষ ও একজন মহিলা প্রতিনিধিকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি ক্রীড়া সংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।

প্রতিটি প্রতিযোগিতাস্থলে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও রাখা হয়েছে। জরুরি চিকিৎসার প্রয়োজন মেটাতে চিকিৎসকসহ মেডিক্যাল সেন্টার প্রস্তুত রাখা হয়েছে যাতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিরাপত্তা ও সুস্থতা সুনিশ্চিত করা যায়।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার গতিশীল নেতৃত্বে অসম ক্রীড়াক্ষেত্রে ক্রমশ নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলছে। প্রত্যন্ত গ্রাম থেকে শহরাঞ্চল পর্যন্ত প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ ও উৎসাহ প্রদানের ক্ষেত্রে খেল মহারণ ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উঠে এসেছে। খেলাধুলায় আরও বেশি সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের উচ্চতর পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের মেলে ধরার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

জেলার বিভিন্ন প্রান্তে প্রতিযোগিতা অব্যাহত থাকায় খেল মহারণ ৩.০ কাছাড়ের তরুণ ক্রীড়াবিদদের কাছে নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন, আত্মবিশ্বাস বাড়ানো এবং খেলাধুলার জগতে ভবিষ্যৎ স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

সুরক্ষিত শৈশব অভিযানে কাছাড়ের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু সুরক্ষা ও আইনি সচেতনতা কর্মসূচি

Next

ভুবনেশ্বর সাধু ঠাকুর মন্দিরের নতুন প্রবেশদ্বারের শিলান্যাস বিধায়ক কিশোর নাথের, ‘ভুবনেশ্বর ধাম’ ঘোষণার দাবি গ্রামবাসীদের

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us