Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • শিলচর পুরভোটের গণনা: ৩০ সেপ্টেম্বর বিশেষ প্রশিক্ষণ কাছাড় কলেজে
  • ভর্তুকিতে কৃষিযন্ত্র, ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন কাছাড়ে
  • এশিয়ান গেমস ২০২৬ পিটি ঊষার ৪২ বছরের জাতীয় রেকর্ড ভাঙলেন ভিথ্যা রামরাজ
  • আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতি
  • বরাক নদীর কালান্তর ভাঙনে পাঁচগ্রাম সন্তোষ নগরে আতঙ্কের পরিবেশ, নদীগর্ভে বিলীন চারটি বসতবাড়িভাঙন প্রতিরোধে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা র দৃষ্টি আকর্ষণ পাঁচগ্রাম সন্তোষ নগরের মানুষের

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ই-পেপার/ম্যাগাজিন
Close

Search

আঞ্চলিক

ভর্তুকিতে কৃষিযন্ত্র, ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন কাছাড়ে

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
September 28, 2026 1 Min Read
0

জনসংযোগ শিলচর, ২৮ সেপ্টেম্বর :- কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়াতে কৃষকদের জন্য ভর্তুকিতে বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে অসমের কৃষি বিভাগ। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, কৃষি যান্ত্রিকীকরণ উপ-অভিযান সহ কৃষি বিভাগের বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষক ও কৃষক গোষ্ঠীর কাছ থেকে অনলাইনে আবেদনপত্র চাওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় পাওয়ার টিলার, থ্রেশার এবং রিপার ১ লক্ষ ২৫ হাজার টাকা ভর্তুকিযুক্ত মূল্যে দেওয়া হবে। এর পাশাপাশি কম্বাইন হার্ভেস্টার, ব্রাশ কাটার, চাফ কাটার, পাওয়ার উইডার-সহ বিভিন্ন কৃষিযন্ত্রও সরবরাহ করা হবে।

ব্যক্তিগত কৃষকদের ক্ষেত্রে আবেদনকারীদের নির্বাচন করা হবে অনলাইন লটারির মাধ্যমে। প্রকল্পের আওতায় প্রদেয় ভর্তুকির অর্থ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)এর মাধ্যমে পাঠানো হবে।

উপযুক্ত সংস্থান বা জমি রয়েছে এমন কৃষকরা এই প্রকল্পগুলির সুবিধা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে কৃষি বিভাগের নির্দিষ্ট পোর্টাল https://agrimachinery.nic.in/Index/Index।

আবেদনপত্রের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর, দাগ পাট্টাসহ জমির প্রয়োজনীয় নথি, মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২৬।

আবেদন প্রক্রিয়া বা প্রকল্প সম্পর্কে কোনও সাহায্য কিংবা বিস্তারিত তথ্যের প্রয়োজন হলে সংশ্লিষ্ট এলাকার কৃষি উন্নয়ন আধিকারিক, কৃষি সম্প্রসারণ সহায়ক অথবা জেলা কৃষি অভিযান্তা কার্যালয়ে যোগাযোগ করা যাবে বলে কৃষি বিভাগের তরফে জানানো হয়েছে।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

এশিয়ান গেমস ২০২৬ পিটি ঊষার ৪২ বছরের জাতীয় রেকর্ড ভাঙলেন ভিথ্যা রামরাজ

Next

শিলচর পুরভোটের গণনা: ৩০ সেপ্টেম্বর বিশেষ প্রশিক্ষণ কাছাড় কলেজে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us