Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
yubobichitra.com yubobichitra.com yubobichitra.com
  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • বিদ্যুতের অবৈধ ব্যবহার প্রতিরোধে কড়া নজরদারি লালা বিদুৎ সাব-ডিভিশনের
  • ভারত – বহি:ভারতের সামরিক কূটনীতিক ইতিহাসের যুগান্তকারী সাফল্য, “গেরিলা প্রহার” নামক সেনাবাহিনীর কোর্স সফল সম্পন্ন সীমান্ত রাজ্য মিজোরামে
  • হাইলাকান্দি পুলিশ ও NCB-এর যৌথ অভিযান, ১০ কোটির টাকার বেশি পরিমাণ হেরোইন ও মেথামফেটামিন উদ্ধার, গ্রেপ্তার ২
  • পিকনিক নিয়ে পরিবহন বিভাগের কড়া ফরমান,দূর্ঘটনা সহ অপ্রীতিকর ঘটনার প্রতিরোধে রাজ্য সরকারের জরুরি পদক্ষেপ
  • এন.আই.টি শিলচরে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সূচনা

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Contact Us

Address
Odal Bakra Main Road, Lal Ganesh, Guwahati, Assam 781034

Phone +91 9401159452

Email yubobichitra@gmail.com

  • হোম
  • ই-পেপার/ম্যাগাজিন
  • আন্তর্জাতিক
    • আঞ্চলিক
  • খেলাধুলা
  • জাতীয় খবর
  • জীবন নির্দেশনা
  • ধর্মকথা
  • বাণিজ্যিক
  • বিনোদন
  • রাজনৈতিক
  • রাজ্য
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
ই-পেপার/ম্যাগাজিন
Close

Search

আঞ্চলিক

বিদ্যুতের অবৈধ ব্যবহার প্রতিরোধে কড়া নজরদারি লালা বিদুৎ সাব-ডিভিশনের

Avatar photo
By নিউজ ডেস্ক যুববিচিত্রা
November 28, 2026 2 Min Read
0

যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি ২৮ নভেম্বর:
রাতের অন্ধকারে বিদুৎ চুরি, আর নয় এবার থেকে সরব বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তারা। হাইলাকান্দি জেলার লালা সাব ডিভিশনাল অধীনস্থ এলাকায় চললো জোরদার অভিযান। অভিযান চালালো এপিডিসিএলের লালা বিদ্যুৎ সাবডিভিশন। বৃহস্পতিবার রাতে লালা পুলিশের সহযোগিতায় সাবডিভিশনের এসডিই সত্যব্রত রুদ্রপালের নেতৃত্বে উমেদনগর, নতুনবাজার ও রাজ্যেশ্বরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত চলা এই অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে টুকটুকি ও অটোরিকশায় ব্যাটারি চার্জ করার ঘটনা ধরা পড়ে।

অভিযান চলাকালীন বিভিন্ন স্থান থেকে মোট ১০টি ব্যাটারি, একটি ইনভার্টার এবং দুটি চার্জার বাজেয়াপ্ত করেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। বিদ্যুৎ চুরির বিরুদ্ধে লালা বিদ্যুৎ বিভাগের এই অভিযান গত এক মাস ধরে নিয়মিতভাবে চলছে বলে জানিয়েছেন এসডিই সত্যব্রত রুদ্রপাল।

তিনি জানান, বিদ্যুৎ চুরি আইনত দণ্ডনীয় অপরাধ। তাই অবৈধ সংযোগের মাধ্যমে বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি চার্জ না করে সকলকে বৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করার আহ্বান জানান তিনি। পাশাপাশি কোথাও বিদ্যুতের অবৈধ ব্যবহার নজরে এলে ১৯১২ হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানানোর অনুরোধ করেছেন।

এসডিই আরও জানান, অভিযোগকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। সাধারণ গ্রাহকদের কাছ থেকেও এই অভিযানে যথেষ্ট সহযোগিতা পাওয়া যাচ্ছে। বিশেষ করে ১৯১২ হেল্পলাইনে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাফল্য মিলছে।

বৃহস্পতিবারের অভিযানে এসডিই সত্যব্রত রুদ্রপালের সঙ্গে উপস্থিত ছিলেন বিভাগীয় জুনিয়র ইঞ্জিনিয়ার রানব নুনিসা, দিনেশ টাইড, সুমন্ত দেবনাথ এবং লাইনম্যান শংকর কাহার, সুমন দে ও কয়ছর আহমেদ-সহ বিদ্যুৎ বিভাগের অন্যান্য কর্মীরা।

বিদ্যুৎ চুরি রোধ এবং বৈধ বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের সচেতন করতে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে।

Avatar photo
Author

নিউজ ডেস্ক যুববিচিত্রা

Follow Me
Other Articles
Previous

ভারত – বহি:ভারতের সামরিক কূটনীতিক ইতিহাসের যুগান্তকারী সাফল্য, “গেরিলা প্রহার” নামক সেনাবাহিনীর কোর্স সফল সম্পন্ন সীমান্ত রাজ্য মিজোরামে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Quick Links

About Us Citizen Journalist Privacy Policy

Contact Details

Lal Ganesh, Guwahati, Assam 781034

+91 9401159452

yubobichitra@gmail.com

Follow Us

Advertise With Us